শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টিকা নিতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মানুষ ছুটছে হাসপাতালে- হিমশিম খাচ্ছে কতৃপক্ষ

টিকা নিতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মানুষ ছুটছে হাসপাতালে- হিমশিম খাচ্ছে কতৃপক্ষ

মো.হোসেন আলী,সাতক্ষীরা প্রতিনিধি:


করোনার টিকা নিতে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মোবাইলে মেসেজ না পেয়েও অনেকেই টিকা নিতে হাজির হচ্ছেন। এতে বিপাকে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। দুই দিনে সাতক্ষীরায় ১ হাজার ৩৮০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত জানান, রোববার (১১ জুলাই) থেকে করোনার টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালে এসব টিকা দেওয়া হচ্ছে।

টিকা নিতে আসা সাতক্ষীরা শহরের একাধিক বাসিন্দারা জানান, মানুষ টিকা গ্রহণের প্রতি আকৃষ্ট হয়েছে। তবে সদর হাসপাতালে ছোট্ট একটি জায়গায় একজন মাত্র টিকা দিচ্ছেন। এদিকে প্রচুর মানুষ ভিড় করছেন টিকা নিতে। অনেকে রেজিস্ট্রেশন না করেও আগেভাগে চলে আসছেন। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। টিকা প্রদানকারীদের জনবল বাড়ানো ও টিকার পরিমাণ বাড়ানো উচিত বলে আমরা মনে করি। এখন করোনায় মৃত্যুহার বেড়ে যাওয়ার কারণে টিকা নিতে ছুটছে মানুষ।

সিভিল সার্জন বলেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মানুষ টিকা নিতে আসছে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে মোবাইলে মেসেজ না পেয়েও চলে আসছেন। তাদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমানে করোনার যে টিকা দেওয়া হচ্ছে, এটি করোনা টিকার প্রথম ডোজ, সিনোফার্মার টিকা।

তিনি আরও জানান, সাতক্ষীরা সদর উপজেলায় ৫৪০০ জনকে এই টিকা দেওয়া হবে। এ ছাড়া বাকি ছয় উপজেলায় ১৫ হাজার ৬০০ জনকে টিকাটি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com