আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে মায়ের হত্যাকারী সেই মাদকাসক্ত সন্তান গাইবান্ধা র্যাব ১৩ ক্যাম্প এর বিশেষ অভিযানে আটক হয়েছে ।
১৩ জুলাই রাতে র্যাব ১৩ সিপিসি ৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মা হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী সাজ্জাদুল হক ওরফে শাওন মিয়াকে (২৯) গাইবান্ধা সদরের থানসিংহপুর বোয়ালী গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে।
সাজ্জাদুলের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুস ছাদেক (১৩/০৭/২১) সাজ্জাদুরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পেনাল কোড ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলা নং ১১।
র্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে জানায় যে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত এবং পূর্বে বহুবার মাদকের টাকার জন্য মারপিট করেছে। তারই ধারাবাহিকতায় ১২ জুলাই সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নিষ্ঠুর ভাবে নাকে মুখে আঘাত করে এবং অনবরত বুকে লাথি মেরে মারাত্বক জখম করে। ঐ অবস্থায় খাদিজাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল ।
Leave a Reply