মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে পল্লী বন্ধু এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

রংপুরে পল্লী বন্ধু এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী পালিত


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচিতে দিনটি পালন করছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে রংপুরের স্থানীয় ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেও করোনা পরিস্থিতিতে আসেনি  কেশিরভাই ন্দ্রীয় নেতারা।বুধবার (১৪ জুলাই) সকাল ৬ টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়েজাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।পরে প্রিয়নেতা পল্লীবন্ধু এরশাদকে শ্রদ্ধা জানাতে ফুল হাতে পল্লীনিবাসে আসে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা।পরে পল্লীবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ও একটি স্মরণসভায় তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করা হয়।পরে সমাধিস্থল জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা জানাতে পল্লীনিবাসে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি,জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন,জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক,জাতীয় ছাত্রসমাজ,জেলা ও মহানগর যুবসংহতি,শ্রমিক পার্টি,মহিলা পার্টিসহজাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com