মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড:
চট্রগ্রামের সীতাকুণ্ড বােটানিক্যাল গার্ডেন ইকোপার্কে চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া ২৮ টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত করেছে চট্রগ্রাম চিড়িয়াখানা কতৃপক্ষ।
আজ (১৪ জুলাই) বুধবার দুপুরের সময় চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে বেড়ে উঠা এসব অজগর সাপের বাচ্চা অবমুক্ত করেন চট্রগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সচিব মো: রুহুল আমিন।
সুত্রে জানা যায়, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্যে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের গহীন পাহাড়ের পাদদেশ অজগর সাপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ, বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার মোঃ আলমগীরসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চট্রগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সচিব মো: রুহুল আমিন বলেন,চট্টগ্রাম চিড়িয়াখানা খানায় ৩১টি ডিম থেকে ফুটিয়ে জন্ম নেয় ২৮টি অজগর সাপের বাচ্চা। প্রায় ৬৭ দিন ডিমগুলো রাখার পর এসব ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়।এরপর ৩১টি ডিম থেকে ২৮টি অজগর সাপের বাচ্চা ফোটে উঠেছে। এই বাচ্চাগুলো সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক রেন্জ কর্মকর্তা মো: আলমঙ্গীর বলেন, সুপ্তধারা পাহাড়ি ঝর্নার পাশে ২৮টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। অজগরের বাচ্চাগুলো চট্রগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply