আল নোমান শান্ত,দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতাঃ
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় ঈদের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর চত্বরে এ চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন -পৌর মেয়র মো. আলা উদ্দিন । এবার দুর্গাপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৮১ জন দুস্থ নারী-পুরুষ ঈদের বিশেষ ভিজিএফ চাল পাচ্ছেন। প্রত্যেককে ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ জহুরা , পৌর সচিব তোহিদুর রহমান, পৌর প্রকৌশলী নওশাদ আলম সহ সকল কাউন্সিলরবৃন্দ।
Leave a Reply