জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে গরুসহ নসিমন গাড়ি উল্টে নদীতে ডুবে ১টি গরুর মৃত্যু হয়েছে। ১৪ জুলাই সকাল ৯টার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর এলাকা থেকে গরু ক্রয় করে ডাংধরা ইউনিয়নের পাষাণপুর নেয়ার পথে কাউনিয়ারচর পশ্চিম পাড়া দুই গাড়ি ক্রস করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ৩টি গরুসহ নসিমন গাড়ী নদীতে উল্টে যায়। এ সময় পানিতে ডুবে একটি ষাঁড় গরু মারা যায়।
Leave a Reply