মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : 

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে নোয়াখালীতে ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ এর যাত্রা শুরু হয়েছে। নোয়াখালী জেলা ছাত্রলীগের তত্বাবধানে পরিচালিত হবে এই অক্সিজেন ব্যাংক। বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন একরামুল করিম চৌধুরী এমপি। এ সময় সাংসদ এক লাখ সার্জিক্যাল মাক্সও দিয়েছেন অক্সিজেন ব্যাংককে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমূখ।  

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ জানান, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ অক্সিজেন ব্যাংকে ৫০টি সিলিন্ডার থাকবে। আজ ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। খুব দ্রুত আরও ৩০ টি সিলিন্ডার এই অক্সিজেন ব্যাংকের সাথে যুক্ত হবে। এটি পরিচালনা করবে জেলা ছাত্রলীগ। জেলার গরীব অসহায় করোনা রোগীরা এ অক্সিজেন ব্যাংকের সুবিধা পাবেন। আজ ১ লাখ মাস্ক বিতরণের জন্য দিয়েছি। অল্পকিছুদিনের মধ্যে আরও ১ লাখ মাস্ক বিতরণের জন্য দেওয়া হবে। একই সঙ্গে ছাত্রলীগ বিভিন্ন স্থানে নিয়মিত মাক্স বিতরণ করবেন বলেও জানান তিনি।  

এদিকে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরrণ করেছেন। খাদ্য সামগ্রীতে ছিল, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com