এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ।
১৩ জুলাই বিকেলে পৌরসভার বকুল তলা এলাকায় এই চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, দোস্ত এইড বাংলাদেশের সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জামালপুর-শেরপুরের বাছাইকৃত মোট ৫০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
Leave a Reply