মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কঠোর লক ডাউনের শেষ দিন থেকেই প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে জামালপুর শহর

কঠোর লক ডাউনের শেষ দিন থেকেই প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে জামালপুর শহর


আবু সাঈদ পলাশ,জামালপুর প্রতিনিধি:

কোভিড- ১৯ করোনা মহামারীর কারণে  দেশব্যাপী গত ১ জুলাই থেকে শুরু হওয়া সরকার ঘোষিত কঠোর লকডাউনের শেষ দিন থেকেই প্রাণ ফিরে পেতে যাচ্ছে জামালপুর জেলা শহর।
করোনা মহামারীতে জনসাধারণের মাঝে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নির্দেশনাপূর্বক ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সারা দেশে টানা ১৪ দিনের লক ডাউনে স্থবির হয়ে পড়েছিল জামালপর জেলা শহর।শুধু জরুরী সেবা ছাড়া শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী সকল অফিস বন্ধ থাকায় পুরো শহরের রাস্তাঘাট ফাঁকা ছিল।লক ডাউন চলাকালে শহরের রেলওয়ে জংশন ও জেলা বাস টার্মিনাল সহ কোথাও জনসমাগম দেখা যায় নি।আজ লক ডাউনের ১৪ তম দিনে শহরের বেশ কয়েটি গুরুত্ত্বপূর্ণ পয়েন্ট কিছু দোকান পাট খোলার প্রবণতা লক্ষ্য করা গেছে।এছাড়া যানবাহন চলাচলও কিছুটা শুরু হয়েছে।তবে বিশেষ প্রয়োজনে বাহিরে বের হওয়া মানুষদের মাঝে স্বাস্থ্য বিধি অনুসরণ ও বাধ্যতামূলক মাস্ক পরিধান করা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।টানা লক ডাউনের আজ শেষ দিনে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, তাদের দোকানপাট বন্ধ থাকায় এতদিন তারা খুবই হতাশায় ছিল।এখন সরকার যেহেতু লকডাউন তুলে দিয়েছেন তাই তারা আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন।জেলা বাস টার্মিনালেও যাএীবাহী বাসগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে।আগামীকাল থেকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পরিপূর্ণ আসনের অর্ধেক যাএী নিয়ে বিভিন্ন জেলায় চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com