রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৯

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৯


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন।এরমধ্যে সাত জন করোনায় ও বাকি ১২ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।মারা গেছেন, ময়মনসিংহের চার জন,টাঙ্গাইলের দুই জন ও নেত্রকোনা সদরের একজন। এছাড়া করোনা উপসর্গ নিয়েমারা গেছেন ময়মনসিংহের আট,জামালপুরের দুই এবং শেরপুর ও নেত্রকোনার একজন। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৩০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান,গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১০ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৭৪৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com