আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতি’র সাধারণ সম্পাদক কানিজ রেহনুমা ভাষা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কানিজ রেহনুমা ভাষা। পেশায় একজন আইনজীবি। বয়স মাত্র ৩৪ বছর। সম্ভাবনাময় রাজনৈতিক ও সামাজিক নেতা হিসেবেও সর্বমহলে পরিচিত। করোনার কাছে সকল সম্ভাবনা পরাজিত হয়ে গেলো। সুনামগন্জবাসী চিরতরে হারালো এক অনন্য প্রতিভা। পরকালের জীবন হোক তার চিরশান্তির। এ প্রার্থনাই এখন তার প্রাপ্য। সদা হাস্যোজল ও সুনামগঞ্জের সর্বজনপ্রিয় ভাষা
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত গোলাম রব্বানী ও সুনামগঞ্জ -মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাবেক সাংসদ, সুনামগঞ্জ জজ কোর্টের বর্তমান পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানীর বড় মেয়ে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণের বড় বোন। ভাষার স্বামী মৌলভীবাজার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
ভাষার অকাল মৃত্যুতে সুনামগঞ্জ জেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, জেলায় কর্মরত সকল গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বমহল গভীর শোক প্রকাশ করেছেন।
ভাষার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুনামগঞ্জের শোক প্রকাশ করেছেন। বর্তমানে আমেরিকায় অবস্থানরত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব মতিউর রহমান ভাষার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক আবেগঘন ষ্ট্যাটাস দেন। ষ্টয়াটাসটি হুবুহু তুলে ধরা হলো –
শোক: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নেতা প্রয়াত গোলাম রব্বানী ও সাবেক সাংসদ ও বর্তমান পিপি এড. শাহানা রব্বানীর বড়সন্তান ,আমার নাতনী এডভোকেট কনিজ রাহনুমা রাব্বানী ভাষা আর আমাদের মাঝে নেই…. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ।ভাষার জন্মের পরপরই আমার ভাগ্না প্রয়াত রব্বানী ও ভাগ্নী শাহানা আকিকা আয়োজন করেছিল। প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদ ও আমার বন্ধু প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও উপস্থিত ছিলেন সেদিন । সেদিন রব্বানী আর শাহানার যে কি আনন্দ ! বলে প্রকাশ করার মতো না। সহজ -সরল মেধাবী , রাজনীতিপ্রেমী ভাষা রব্বানীর জীবনের ২য় ধাপ বিয়েতে আমি ও সুরঞ্জিত সেনগুপ্ত ছিলাম। করোনার ভয়াল থাবায় কেড়ে নিল আমার প্রিয় নাতনি ভাষার জীবন।শেষ ধাপে থাকতে পারলাম না। পরম করুণাময় মহান রাব্বুল আল আমিন এর নিকট দোয়া করি আল্লাহ পাল যেন ভাষাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
Leave a Reply