এম শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি তারতাপাড়া গ্রামে সুপারি বাগানের ঘেরের জালে আটকা পড়া ১০ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করেছে মাদারগঞ্জ থানার পুলিশ। পরে অগজর সাপটিকে উদ্ধার করে পুলিশ বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আল আমিন জানান, অজগরটি সুস্থ আছে। কোথাও কোন আঘাতের ক্ষত বা চিহ্ন নেই। সাপটির বয়স ৬ থেকে ৭বছর হবে। এটি বার্মিজ জাতের অজগর। সাপটিকে শেরপুরের বালিঝুড়ি রেঞ্জ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় নিরাপদ আশ্রয়স্থলে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য ১৩ জুলাই মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ীতারতাপাড়া সকাল বাজার গ্রাম থেকে এ অজগরউদ্ধার করা হয়। ওই গ্রামের হাফিজুরের সুপারিবাগানের ঘেরের জালে আটকে যায় ১০ ফুট আকৃতিরঅজগর সাপটি। সকালে বাগানে গেলে সাপটিকেদেখাতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশঘটনাস্থলে গিয়ে অগজর সাপটিকে উদ্ধার করে।
Leave a Reply