মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের বিরুদ্ধে অভিযোগ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের বিরুদ্ধে অভিযোগ


সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র চুরির  অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ও ৮ জুলাই হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সাহিদ এন্টারপ্রাইজের প্যাডের কপি জালিয়াতি করে ও সাহিদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মহিদুর রহমান এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে অনেকগুলো বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন হারুন। শুধু তাই নয়, ওই বিলের অফিস কপিও চুরি করেছেন হারুন।এছাড়াও সার্ভিস বুকসহ দুটি রেজিষ্ট্রার খাতা হিসাবরক্ষণ অফিস হতে চুরি করেন তিনি।
অভিযোগপত্রে আরো উল্লেখ রয়েছে , হারুন অর রশিদের মূল পদ হলো কুক/মশালচী। তার পদের আইডি নং ৫৪১৪১। কিন্তু তিনি হিসাবরক্ষক অফিসের সাথে যোগসাজোসে নিয়মিত অফিস সহকারীর বেতন উত্তোলন করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান  বলেন, “আমার অফিসে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমান পেয়েছি এবং আমার অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র এবং রেজিষ্ট্রোর খাতা চুরি করেন আমার অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ। এই ব্যাপারে গত ১০ জুলাই হরিরামপুর থানায় চুরির অভিযোগ করি।
প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হারুন অর রশিদ মোবাইলে জানান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।  আমার নথিপত্র আমার কাছে আছে, এগুলো চুরি করার কি আছে!
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হাসপাতালের হিসাব রক্ষক হারুনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডি নথিভুক্ত করে দুদকে তদন্তের জন্য পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com