মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজীবপুরে আজিম উদ্দীন মাষ্টার দুই জায়গা থেকে সরকারি বেতন তুলছেন

রাজীবপুরে আজিম উদ্দীন মাষ্টার দুই জায়গা থেকে সরকারি বেতন তুলছেন


সাকিব আল হাসান রৌমারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজীবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আজিম উদ্দীন মাষ্টার দুই জায়গায় থেকে নিয়মিত সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে নিয়মবহির্ভূত ভাবে স্কুলের ফান্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া, উৎকোচের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া এবং টেন্ডার ও হাটবাজার ইজারায় স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলের বেতন উত্তোলনের পাশাপাশি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবেও মাসের পর মাস প্রায় ৩০ হাজার টাকা সম্মানীভাতা হিসাবে গ্রহন করছেন। রাজীবপুর উপজেলা লীগের অনেক নেতাকর্মীরা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারছে না। এব্যাপারে রাজীবপুর সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দীন মাষ্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং প্রধান শিক্ষকের বেতন নেওয়া অবৈধ কিছু নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com