শেরপুর সংবাদদাতাঃ
কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে চলমান বিধি-নিষেধ শিথিল করণের পরিপ্রেক্ষিতে জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে নিশ্চিত করে কিভাবে শপিং, কেনাকাটা, কোরবানির পশু ক্রয় করানো যায় এ সম্পর্কে শেরপুরের পুলিশ বিভাগের সকল কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণের মধ্যে জুম কনফারেন্স সংঘটিত হয়।
এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিং এ অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্যান্যরাঅংশ গ্রহণ করেন।
সভায় জেলা ও উপজেলার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ আগামী দিনগুলিতে শেরপুরের জনগণের জন্য আরও ভালো কিছু করতে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply