শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদরপুরের ঢেউখালি ইউনিয়নের ঠাকুরচর গ্রামের মৃত আইনদ্দিন হাওলাদারে পুত্র সাজেক হাওলাদারের বিরুদ্ধে একই গ্রামের আব্বাস মোল্লা ও তাঁর ভাতিজা আল-আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতের ফলে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে।
জানা যায় গত মঙ্গলবার (১৩ জুলাই) বেলা দেড় টার সময় আব্বাস তাঁর জমিতে মাটি ভরাটের কাজ করতেছিলেন।এসময় জমিতে মাটি ভরাটের কিছুটা পানি পাশে থাকা সাজেক হাওলাদারের জমিতে প্রবেশ করে। আর এতে সাজেক ক্ষিপ্ত হয়ে আব্বাসকে শ্রাব্য-অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন। আব্বাস ও তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে একপর্যায়ে সাজেক হাওলাদারের নেতৃত্বে, ফারুক হাওলাদার এবং মফিজুল হাওলাদার দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে আব্বাস সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আব্বাসের চিৎকার শুনে তাঁর ভাতিজা আলামিন দৌড়ে ঘটনাস্থলে এলে তাকেও মারাত্মকভাবে আহত করা হয়।
পরে এলাকাবাসীর সাহায্যে আব্বাস ও আলামিন কে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে আব্বাসের বড় ভাই আবুল হোসেন মোল্লা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা (নাম্বার ৫ / ১৩/০৭/২০২১ ইং) দায়ের করেন । ইতিমধ্যে সদরপুর থানা পুলিশ মামলার প্রধান আসামি সাজেক হাওলাদার এবং তার সহযোগি মফিজুল হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আতিয়ার রহমান ৭১ বাংলা টেলিভিশন সদরপুর প্রতিনিধি মাসুদ হাওলাদারকে বলেন, “আমরা ইতিমধ্যে মামলার অন্যতম ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”
Leave a Reply