মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুরে আগুনে পুড়ল সিএনজি চালকের বাড়ি

রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুরে আগুনে পুড়ল সিএনজি চালকের বাড়ি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিন নিশ্চিন্তিাপুর ৮ নং ওয়ার্ডের এক সিএনজি চালকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই সিএনজি চালক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলাবার (১৩ জুলাই) বিকাল ৬টার সময় রাঙ্গুনিয়া উপজেলার ২ নং হোসানাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিন নিশ্চিন্তিাপুর মহিলা ইউপি সদস্য পারভিন মেম্বার এর বাড়ির পাশে একই ওয়ার্ড এর মোঃ হোসেন পিতা আব্দুররাজ্জাক ( প্রকাশ লেদা মিয়া) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
মোঃ হোসেন জানান, বিকালে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।
তিনি বলেন, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গরুর গোয়াল,রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ৭ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করতে হবে।
মহিলা ইউপি সদস্যা পারভিন মেম্বার বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। ওই সিএনজি চালক করোনয় আক্রান্ত বলেও জানান তিনি।
মহিলা ইউপি সদস্য পারভিন আকতার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক চার লাখ টাকার মতো বলে জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com