সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
বোয়ালমারীতে সরকারী খাল অবৈধ দখল করে ভবন নির্মাণ।

বোয়ালমারীতে সরকারী খাল অবৈধ দখল করে ভবন নির্মাণ।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে এক ওষুধ ব্যবসায়ী সরকারী খাল দখল করে আরসিসি পিলার করে ভাবন নির্মাণ করছেন। ওই ব্যবসায়ী ইন্দ্রজিত সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের বাসিন্দা।

জানা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সাতৈর বাজারের পশ্চিমপাশে ইন্দ্রজিতের নিজের জমির উপর এক তলা ভবন নির্মাণ করে বিশ্বাস ফার্মেসী নামের একটি দোকান রয়েছে। সাথেই পশ্চিমপাশে রয়েছে সরকারী খাস খতিয়ানের ওয়াবদার খাল। যার দাগ নম্বর হচ্ছে ১০০৬ পিছনে ওই খাল অবৈধ ভাবে দখল করে আরসিসি পিলার করে নতুন ভবন নির্মাণ করছেন তিনি।

এ ব্যাপারে ইন্দ্রজিত বলেন, আমার এই খানে ১ শতক জমি। আমি ওই ১ শতক জমিতেই ভবন নির্মাণ করছি। সরকারী কোন জায়গায় ভবন করছি না।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ইন্দ্রজিত তার দোকানের পিছনে সরকারী খাল দখল করে অবৈধ ভাবে ভবন নির্মাণ করছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সরজমিন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com