রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“ফ্রি অক্সিজেন সার্ভিস” শেরপুরে‘র উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

“ফ্রি অক্সিজেন সার্ভিস” শেরপুরে‘র উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু


আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর প্রতিনিধিঃ


সারাদেশে করোনা রোগী ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। শেরপুরেও এর ব্যতিক্রম নয়। করোনা মহামারীর কারণে সিলিন্ডারের আকাল পড়েছে, বেড়েছে দামও। বহু দরিদ্র রোগী অর্থাভাবে অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন। জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হবে, এমন অনেক রোগীকে হাসপাতালে নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না, তার আগেই অক্সিজেনের অভাবে প্রাণহানি ঘটছে।
এ অবস্থায় শেরপুরে ফ্রি অক্সিজেন সার্ভিস নামে একটি প্রজেক্ট চালু করেছে Do Something Foundation ও Blood Sainik Bangladesh, শেরপুর শাখা।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন দুটির উদ্যোগে মোঃ মস্তুফা কামাল (৪২) নামে একজন মুমূর্ষু করোনা রোগীর বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অক্সিজেন সেবা প্রদান এবং একজন ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা ব্যবস্থা করে দেয়া হয়।
এসময় ফ্রি অক্সিজেন সার্ভিস শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু,আশরাফুল আলম,আশরাফুল ইসলাম, মাজাহারুল ইসলাম, আল আমীন,ইমান আলীসহ রক্তসৈনিক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রি অক্সিজেন সার্ভিস, শেরপুরের সমন্বয়কআল আমিন রাজুর সাথে কথা হলে তিনি জানান,সারা দেশের ন্যায় শেরপুরে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে ফলে বাড়িতে হোম আইসোলেশনে থাকা রুগীদের জরুরি অবস্থায় অনেক সময় অক্সিজেন ও ঔষধের ঘাটতি দেখা দেয় সেই ঘাটতি পূরণ করতে প্রাণের ঝুঁকি নিয়েও মানবতার কল্যাণার্থে আমরা এক ঝাঁক তরুণ এই মরিয়া চেষ্টা করে যাচ্ছি।
স্বেচ্ছাসেবীদের এমন সেবামূলক কাজের প্রশংসা করে শেরপুরের সচেতন মহলের অনেকেই তাদের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, ‘করোনা রোগীদের জন্যবিনামূল্যে অক্সিজেন সরবরাহ অনেক বড় এক মহৎ কাজ। এমন মহান কাজে নিজেদের নিয়োজিত রাখায় আমরা শেরপুরের মানুষ স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে এমন স্বেচ্ছাসেবীদের দোয়া ও নেক হায়াত কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com