সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে দিনমজুর, রিক্সাচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো যশোর জেলা পুলিশ।

যশোরে দিনমজুর, রিক্সাচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো যশোর জেলা পুলিশ।


মোঃ সাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ

আজ সকাল ১১:৩০ ঘটিকায় সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় দড়াটানা মোড়ে অবস্থিত পুলিশ চেকপোস্টের সামনে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে জীবন যুদ্ধে পিছিয়ে পড়া অসহায় দিনমজুর, রিক্সাচালক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ যশোর।
উপস্থিত সকলের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর ও জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
অতিঃ পুলিশ সুপার, “ক” সার্কেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব অনেকটা বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা জেলা পুলিশ সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি এবং একই সাথে মানবিক দিক বিবেচনা করে আমরা করোনার সেই প্রথম ধাপ থেকে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার অসহায় মানুষের মাঝে ধারাবাহিক ভাবে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছি।
তারই অংশ হিসাবে আসন্ন পবিত্র ঈদ- উল- আযহা কে সামনে রেখে এই সকল অসহায় মানুষ গুলোর মুখে একটু হাসি ফোঁটাতে আমাদের এই প্রয়াস। তিনি একই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), জেলা গোয়েন্দা শাখা, যশোর, জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, জনাব শুভেন্দু কুমার মুন্সী, ট্রাফিক ইন্সপেক্টর, যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com