মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধোবাউড়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

ধোবাউড়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গামারীতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম থেকে হৃদয় মিয়া(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়,ছোটকালেই হৃদয়ের মা মারা যায় এবং বাবা নজরুল ইসলাম আরেকটি বিয়ে করে। তাই হৃদয় তার ফুফুর বাড়িতে থাকতো। মঙ্গলবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। অপরদিকে পোড়াকান্দুলিয়া কংশ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাছেন আলী শিকদার(৭০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের বলে সনাক্ত করেছে পুলিশ।এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন,লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com