মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমদের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ মানুষের মাঝে ২০০ টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চামরদানি ইউনিয়নের সচিব আশরাফুল ইসলাম, ইউপি সদস্য আনিছুজ্জামান, দুলাল মিয়া, সেলিম আহমেদ, আব্দুল মোতালিব প্রমুখ।
Leave a Reply