ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহাইউনিয়নের মাওহা উচ্চ বিদ্যালয় মাঠেমঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্যবিধি না মেনেইবসানো হয়েছে অস্থায়ী কোরবানীর গরুরহাট।
সরেজমিনে দেখা গেছে, এ হাটে তিল ধারনেরঠাঁই নেই। একজন অন্যজনের গা ঘেষেদাঁড়িয়ে আছে। কেউ পশুর দাম করছেন, কেউবা পশু কিনে নির্ধারিত যানবাহনেউঠাচ্ছেন। লোকের মুখে মাস্ক নেই। কারোকারো মাস্ক থাকলেও হয় পকেটে, না হয়তুথনিতে। সামাজিক দূরত্বের নির্দেশনাতোয়াক্কা না করে করোনার ঝুঁকি নিয়ে পশুকেনাবেচা চলছে।
মঙ্গলবার সাপ্তাহিক বাজার থাকলেওকোনদিন এ হাটে দেখা যায়নি গরু কেনা-বেচা হয়নি। হঠাৎ কোরবানী এলে জমে উঠেগরুর হাট, তবে গরুর হাটে প্রচুর মানুষেরসমাগম ঘটেছে। ইজারাদারের পক্ষ থেকেওনেই কোন স্বাস্থ্যবিধির ব্যবস্থা, রাখা হয়নিহাত ধোয়ার জন্য পানি ও সাবানের যোগান।
সম্প্রতি গৌরীপুরে আশংকাজনক হারেবাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছড়িয়েপড়েছে গ্রামে-গঞ্জে, এমন সময়ে গরুর হাটেশত শত মানুষের সমাগম ভাবিয়ে তুলেছেসচেতন মহলকে।
হাটে গরু বিক্রি করতে আসা স্বপন মিয়াবলেন, ‘ বাড়ির কাছে বাজার জমায় গরুবাজারে নিয়ে আসছি। বিক্রি করতে না পারলে অন্য হাটে নিবো। বাজারে দেখে মনে হয় না দেশে করোনা আছে।’
স্থানীয়রা জানান মাওহা বাজার সরকারী রাজস্ব তালিকাভুক্ত বাজার নয়। কেবল ঈদের সময় এই বাজারে গরু কেনা-বেচা হয়।
মাওহা গরুর হাটের ইজারা দাবিদারসিদ্দিকুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানএর কাছ থেকে লিখিত অনুমোদন নেয়া হয়েছে।তবে ইউপি চেয়ারম্যান বাজারের অনুমতি দিতে পারেন কিনা এ বিষয়টি তিনি জানেন না। স্বাস্থ্যবিধির কথা জানতে চাইলেতিনি বলেন, বিদ্যালয়ের পাশের পুকুরে হাতধুয়ার ব্যবস্থা আছে।
বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা জানানগতকাল (১২ জুলাই)এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ফকিরের নামে মাইকিং করা হয়েছে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানফকির বলেন, আমাকে না জানিয়ে আমারনামে বাজারের মাইকিং করা হয়েছে, এ বিষয়েআমি কিছুই জানিনা, আয়োজকরা আমারনাম ব্যবহার করে প্রতারনা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফজানান, এ হাটের কোন অনুমোদন নেই।স্বাস্থ্যবিধির বিষয়ে কেউ দিনে অভিযোগকরেনি। অভিযোগ থাকলে হাটটি বন্ধ করেদেয়া হতো।
Leave a Reply