মামুন শিকদার মাহিন সখিপুর (টাঙ্গাইল):
‘চায়না’ জাল এ যেন এক সর্বনাশা জাল। নিষিদ্ধ এই চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
আজ মঙ্গলবার (১৩জুলাই) উপজেলার বেড়বাড়ি এলাকায় বিপুল পরিমাণ এসব ‘চায়না’জাল পোড়ানো হয়।
নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করে অসাধু মৎস্যশিকারীরা শিকার করে আসছিলেন দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকীতে পড়েছে দেশী সব ধরনের মাছ।
এসিল্যাণ্ড হা-মীম তাবাসসুম প্রভা ও মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার উপস্থিতে এসব নিষিদ্ধ চায়না দিয়ারী জাল পোড়ানো হয়।
এ সময় আরও জানান চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply