মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হলেন কিশোরী

অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হলেন কিশোরী

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা  :

গাইবান্ধা সদর উপজেলায়  মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৬)।
এ ঘটনায় ১৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন মেয়েটির মা।
অভিযুক্তরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পারবর্তীপুর গ্রামের কসাই লাল মিয়া ও একই উপজেলার ভগবানপুর গ্রামের বকুল প্রধান।এদের মধ্যে লাল মিয়া পেশায় মাংস বিক্রেতা (কসাই) ও বকুল বাসের কাউন্টার মাস্টার।
মামলায় বলা হয়, গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে পাশ্ববর্তী গ্রামের ওই কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সদর উপজেলার বালুয়া বাজারে যায়। ঢাকা যাওয়ার জন্য মেয়েটি বাজারের শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাস কাউন্টারের সামনে পায়চারি করছিল। 
এ সময় বাসটির কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়া মেয়েটির কাছে যান। পরে জানতে চাইলে ঢাকা যাওয়ার কথা বলে মেয়েটি। লকডাউনে বাস বন্ধ; তবে মাইক্রোবাসে ঢাকা যাওয়া যাবে বলায় মেয়েটি রাজি হয়।
রাত ৮টার দিকে তারা মেয়েটিকে বাথরুম সেরে নেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসি মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।
 গাইবান্ধা  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com