মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে করোনা রোগীদের জন্য বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে বিভিন্ন জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ ।

মাদারীপুরে করোনা রোগীদের জন্য বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে বিভিন্ন জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ ।

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জরুরী চিকিৎসা সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার ও জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।আ ফ ম বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে এ জরুরী চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।মাদারীপুর জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসকল চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলামের হাতে বাহাউদ্দিন নাসিম ফাউন্ডেশনের পক্ষ হতে এই চিকিৎসা সামগ্রীগুলো তুলে দেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবু শরীফ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা   (ইউএইচএফপিও) ডাঃ একরাম হোসেন ও অন্যান্য চিকিৎসকগন এসময় উপস্থিত ছিলেন। 
এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ২০টি অক্সিমিটারসহ বিভিন্ন জরুরী  চিকিৎসা উপকরণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com