শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে আক্রান্ত ১৬ হাজার ও মৃত্যু আড়াইশ’ পার

যশোরে আক্রান্ত ১৬ হাজার ও মৃত্যু আড়াইশ’ পার


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি :


যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টা মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত জেলায় এই ১৩ জন মারা যান। তাদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোন ও ইয়োলোজোনে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়। বাকিদের ২ জন কেশবপুর ও ১ জন মণিরামপুর উপজেলায় মারা যান। এদিকে, মঙ্গলবার যশোরে নতুন করে ৩৭১ জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আড়াইশ’ পার হয়েছে। একই দিন টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৯৫৯ জন।
হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনায় আক্রান্ত হয়ে রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত ৭ জন হলেন যশোর শহরের ঘোপ খোলাডাঙ্গার মকবুল আহমেদের ছেলে কামাল উদ্দিন (৭০), বারান্দীপাড়ার ইমান আলীর স্ত্রী জোহরা বেগম (৭৬), সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বিদ্যুৎ করের স্ত্রী গঙ্গা দেবী (৫৮), চৌগাছা উপজেলার মাঠপাড়ার তোফায়েল হোসেনের ছেলে সেলিম হোসেন (৪০), বাঘারপাড়া উপজেলার পাইকপাড়ার বাগান চন্দ্র বিশ্বাসের স্ত্রী ভানুমতি (৭৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলা এলাকার গফুর মন্ডলের ছেলে আব্বাস আলী (৫৫) ও বেগমপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আলতাফ হোসেন (৮২)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ইয়োলোজোনে মারা যান ৩ জন।
তারা হলেন, যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের আবুল খায়েরের স্ত্রী সায়রা বেগম (৬০), খাজুরা গ্রামের আজিজুর রহমানের স্ত্রী শাহিদা বেগম (৪০) ও মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আশ্রম আলীর স্ত্রী জরিনা বেগম (৭০)। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর ২৫০ শয্যা
হাসপাতাল ছাড়াও করোনায় আক্রান্ত মৃত ৩ জন হলেন কেশবপুর উপজেলার বাসিন্দা আবু হোসেন সরকার (৭০) , আনসার আলী (৫৫) ও অভয়নগর উপজেলার বাসিন্দা রিজিয়া বেগম (৬৭)। এরমধ্যে আবু হোসেন ও আনসার আলী হোমআইসোলেশনে এবং রিজিয়া বেগম অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. রেহেনেওয়াজ আরও জানান, মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৮৪৮ টি নমুনা পরীক্ষায় ২৭৮ জন ও খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ল্যাবে ৬ টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪০ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৮৫ জন পজেটিভ হয়েছে। জিন এক্সাপার্ট মেশিনে ১১ জনের পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সবমিলিয়ে মোট ১২০৫ টি নমুনা পরীক্ষায় ৩৭১ জন করোনা পজেটিভ ও ৮৩৪ জনের নেগেটিভ শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫২ জন, কেশবপুর উপজেলায় ১১ জন, ঝিকরগাছা উপজেলায় ২৩ জন, অভয়নগর উপজেলায় ২৭ জন, মণিরামপুর উপজেলায় ১২ জন, বাঘারপাড়া উপজেলায় ১১ জন, শার্শা উপজেলায় ১৫ জন ও চৌগাছা উপজেলায় ২০ জন রয়েছে। ডা. রেহেনেওয়াজ জানান, মঙ্গলবার যশোর জেলায় করোনার টিকা গ্রহণ করেছেন ১৯৫৯ জন। এরমধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতাল কেন্দ্র থেকে নিয়েছেন ৫৮২ জন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৩ জুলাই পর্যন্ত যশোর জেলায় ১৬ হাজার ৬৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ২৪০ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com