মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে অটোরিক্সা ছিনতাইয়ের সময় চালক খুন

ময়মনসিংহে অটোরিক্সা ছিনতাইয়ের সময় চালক খুন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অটোরিস্কা ছিনতাই করে চালক খন এবং লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার ১৩ জুলাই দুপুরে শহরের শম্ভুগঞ্জ বাজারের চান মিয়ার পাম্পের (খোকার কাঠ গোলা) পিছনে ডোবা থেকে পুলিশ নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়,ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়ার রাঘবপুর গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে রুবেল মিয়া (৩২) ঢাকায় শ্রমিকের কাজ করতেন। করোনাভাইরাসের মহামারির কারণে কাজ বন্ধ হয়ে গেলে এক বছর আগে বাড়ি চলে এসে অটোরিকশা চালানো শুরু করেন তিনি। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ সাত হাজার টাকায় একটি অটোরিক্সা কিনেছিলেন তিনি। জীবিকার জন্য প্রতিদিনের মতো গত সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি
আজ দুপুরে শম্ভুগঞ্জ ঝাউগড়া এলাকায় ডোবার মধ্যে একটি লাশ পাওয়া যায়।
পরে এলাকাবাসীর মাধ্যমে লাশটি অটো রিস্কা চালক রুবেলের বলে শনাক্ত করা হয়। তারপরও সন্ধান মেলেনি অটোরিক্সাটির। নিহত রুবেলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে দুপুরে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়,সুরতহালে কপাল ও মাথায় আঘাত ও গলায় শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া যায়। ব্যাল্ট দিয়ে পা বাঁধারও চেষ্টা করা হয়েছিল। এদিকে রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো.চাঁদ মিয়া জানান,অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই চালক রুবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমরা ময়মনসিংহের তারাকান্দা থেকে অটোরিকশাটি উদ্ধার করেছি।আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com