মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সরকারের লোকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব মানুষকে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হয়েছে। ফলে খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। এ অবস্থায় স্বল্পআয়ের, খেটে খাওয়া মানুষদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, দফতর আর্থিক সহায়তা প্রদান করেছে।
তাঁরি ধারাবাহিকতায় জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান মাদারগঞ্জ উপজেলায় নির্মিত মুজিববর্ষের গৃহসমূহ পরিদর্শন করেন ও বসবাসরত উপকারভোগীদের খোঁজ খবর নেন।
একই সাথে পৌরসভার অন্তর্ভুক্ত ১৫ জন দরিদ্রদের মাঝে মাদারগঞ্জ পৌরসভার সহযোগিতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার ইলিশায় রিছিল, সহকারী কমিশনার (ভূমি) মাফরুজা আক্তার, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা প্রকৌশলী জনাব এস.এম. শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ডিজিএম পল্লী বিদ্যুৎ, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ভগলা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক জুলফিকার বাবলু, সংশ্লিষ্ট ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।
Leave a Reply