মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় গাজাঁসহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক

মোংলায় গাজাঁসহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক

আমির হামজা আবিদ,মোংলা প্রতিনিধি :

মোংলায় যৌধ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ বেবী নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করে। মঙ্গলবার (১৩জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুড়িয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়।

মোংলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, গোপন সংবাদের সুত্র ধরে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এসময় বেবী বেগম নামের এক মাদক ব্যাবসায়ী ঘর কটন করলে সে সময় ঘর থেকে পালানোর চেষ্টা করলে মোংলা থানার মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজাঁ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার মাদক ব্যাাসায়ী বেবী বেগমকে গাজাঁ ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। মোংলা থানার তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। পরে থানায় ভ্রম্যমান আদালত মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায় আরো ১৫ দিনের সাজার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া বাগেরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ, পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ নৌবাহিনী, কোষ্টগার্ড ও মোংলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com