আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে পুলিশ বাবাকে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাওন মিয়া (২৫) নামে এক নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে।
১৩ জুলাই মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
তিনি জানান, সোমবার রাতে খাতিজা বেগম নামে এক নারীকে তার ছেলে পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধার করে ময়ন্ত তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত খাতিজা বেগম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাদেক আলীর স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফিরোজ কবীর জানান, অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই সাদেক আলীর ছেলে শাওন মিয়া নেশাগ্রস্ত যুবক। তিনি প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করতেন।
সোমবার রাত ১০টার দিকে সাদেক আলীর কাছে টাকা দাবি করে শাওন। টাকা না দেয়ায় সাদেককে মারপিট করেন শাওন। এক পর্যায়ে হত্যাচেষ্টা চালালে প্রতিবেশিরা বাধা দেয়।
এরপর রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত মা খাতিজা বেগমকে ঢেকে তোলেন শাওন। পরে তার মায়ের কাছে নেশা করার টাকা না পেয়ে লাথি মারেন। এরপর প্রায় ঘণ্টা খানেক সময় ধরে মা খাতিজার বুকে উঠে এলোপাথারি লাথি ঘুষি মারতে থাকেন শাওন। এরপর বাঁশ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন।
পরে প্রতিবেশিরা এগিয়ে এসে রাত ২টার দিকে খাতিজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া অভিযুক্ত পলাতক শাওনকে ধরতে অভিযান চলছে।
Leave a Reply