আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করছে একটি চক্র।
১২ জুলাই সোমবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন, চাকলী গ্রামের মাহবুবুর এর বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুৎ এর ৩ টি ট্রান্সফরমার চুরি করেছে দুঃসাহসিক চোর চক্র ।
একই রাতে উপজেলার কচুয়া ইউনিয়নের শতিতলা গ্রামের ফেরদাউস হোসেনের বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুতের ৩ টি ট্রানেফরমার চুরি হয় ।
ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেছেন,আমার প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
এব্যাপারে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর ৪৬৫। তারিখ ১৩/৭/২১।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, আমাদের করার কিছুই নেই।
আমরা এব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে ।
Leave a Reply