রাজবাড়ী শামিম বিশ্বাসঃ
আজ ১৩ জুলাই ২০২১ রোজ মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের ০১ নং ফেরি ঘাট সংলগ্ন লঞ্চ ঘাটে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার ও ভাঙ্গন স্থল তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছে জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি। গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ-এর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি; প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply