শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গম বিলাইছড়িতে খাদ্য সহায়তা নিয়ে মানুষের কাছে সেনাবাহিনী

দুর্গম বিলাইছড়িতে খাদ্য সহায়তা নিয়ে মানুষের কাছে সেনাবাহিনী

মো আরিফুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি দুঃসময় পার করছেন দুর্গম পাহাড়ি জনপদের কর্মহীন মানুষগুলো। এ পরিস্থিতিতে পাহাড়ের কর্মহীন দরিদ্র ও প্রান্তিক মানুষদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন (পিএসসি) এর নেতৃত্বে এবং ৬ বীরের ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম এর উপস্থিতিতে বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত বিলাইছড়ি দেবার মাথা এলাকায় ১০ প্যাকেট, বিলাইছড়ি মুন পাড়ায় ১০ প্যাকেট এবং বিলাইছড়ি বাজার এলাকায় ১০ প্যাকেট সর্বমোট ৩০ টি পরিবারের মাঝে বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তার মধ্যে- প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং ০১ কেজি তেলসহ সর্বমোট ৫৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এদিকে, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি।

উল্লেখ্য, করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পৌঁছে দিচ্ছে খাদ্যসহায়তা; যাতে মানুষ খাদ্যসংকটে না পড়ে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com