আরিফুর রহমান মিসুক,গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি :
গোয়ালন্দে রাতের আঁধারে ছুটে গেলেন ক্যান্সারে আক্রান্ত সালমা বেগমের বাড়িতে তার চিকিৎসার জন্য সাধ্য অনুযায়ী সহযোগিতা করলেন মানবিক ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হসেন হৃদয়।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাহাজউদ্দিন মাতব্বরপাড়া এলাকার দিনমজুর আমজাদ জোয়াদ্দারের স্ত্রী সালমা বেগম (২৮) দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তিনি চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তার পিত্তথলিতে টিউমার। তাদের পরিবার থেকে সিদ্ধান্ত নেয় টিউমার অপারেশনের জন্য। টিউমার থেকে বের হয় অনেক পাথর। তারপরেও সালমা বেগম সুস্থ হয়ে ওঠেননি, তার ব্যথাও কমেনি। পরবর্তীতে সালমা বেগম আবার ডাক্তারের সাথে যোগাযোগ করলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেখে চিকিৎসক বলেন আপনার পেটে ক্যান্সারের জীবাণু দেখা গেছে।
ক্যান্সারে আক্রান্ত সালমা বেগমের কেমোথেরাপি চলছে ডাক্তার বলেছেন বারোটি কেমোথেরাপি নিতে। এ পর্যন্ত আপনাদের সহযোগিতায় চারটি কেমোথেরাপি দেয়া হয়েছে বাকি রয়েছে ৮ টি কেমোথেরাপি।
আপনারা সহযোগিতা করলে বাকি আটটি দেয়া সম্ভব হবে।
ক্যান্সার রোগে আক্রান্ত সালমা বেগমের চিকিৎসার জন্য রাতের অন্ধকারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় তার বাড়িতে হাজির। এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।
এসময় আবির হোসেন হৃদয় বলেন, তিন সন্তানের জননী সালমা বেগম কে বাঁচাতে সকল বিত্তবানদের প্রতি অনুরোধ জানান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
সহযোগিতা দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ক্যান্সার রোগে আক্রান্ত সালমা বেগমের স্বামী আমজাদ জমাদ্দারের সাথে মোবাইল নাম্বার -01705 033727
Leave a Reply