মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে র‌্যাবের হাতে আ’লীগ সভাপতির ছেলেসহ ৩ যুবলীগ নেতা মাদকসহ আটক

বোয়ালমারীতে র‌্যাবের হাতে আ’লীগ সভাপতির ছেলেসহ ৩ যুবলীগ নেতা মাদকসহ আটক

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ’লীগ সভাপতির ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার র‌্যাবের সিপিএ বিএম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
ফরিদপুর র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে র‌্যাব জানতে পারে সোমবার (১২/০৭/২১) বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পোয়াইল গ্রামের হাসমত মাতুব্বরের ছেলে একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল শেখ (২৫), শহিদ শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৬), জাকারিয়া শেখের ছেলে মোঃ মাহাবুব শেখকে (২৬) আটক করে । এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৮০ গ্রাম গাঁজা, ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com