মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
করোনায় আক্রান্তদের সহযোগিতায় এগিয়ে আসছে কুমিল্লা মহানগর যুবলীগ। প্রাথমিকভাবে করোনায় আক্রান্তদের বাসায় অক্সিজেন সেবা দিচ্ছেন তারা। পরবত্তীতে অবস্থা বুঝে এমব্যুলেন্স সার্ভিস দিচ্ছেন। দিনে রাতে যেখান থেকেই যুবলীগ অক্সিজেন সেবার হটলাইন নম্বরে কল আসে তাৎক্ষণিক ভাবে সেখানে এই সেবা পৌঁছানো হচ্ছে।
নগর যুবলীগের নেতৃবৃন্দ জানায়, করোনার দুই ধাপে ৫৩২ মানুষকে করোনা চিকিৎসায় অক্সিজেন সহায়তা দেওয়া হয়। বিনামূল্যে যুবলীগের অক্সিজেন সেবা এই কার্যক্রমে করোনাকালীন ঝুঁকির মধ্যেও কাজ করে যাচ্ছে তারা। কুমিল্লা মহানগর যুবলীগ করোনা ভাইরাস কোভিড-১৯ প্রথম ধাপে ২৫টি সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু করলেও বর্তমানে ৫২টি সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রথম ধাপে আমরা ৩৮৪ জন ও দ্বিতীয় ধাপে ১৪৮ করোনা আক্রান্ত রোগীর বাসায় গিয়ে বিনামূল্যে এ সেবা পৌঁছে দেওয়া হয়।
কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আরিফ রায়হান বলেন, “ভালো কে জড়িয়ে মন্দ কে সড়িয়ে” মানুষের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় নিয়ে করোনার এই মহামারিতে কাজ করছেন কুমিল্লা নগর যুবলীগ।
নগরের দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা নিজাম উদ্দিন জানান, তার বাবা শ্বাসকষ্টের সমস্যায় কোথাও অক্সিজেন পাচ্ছিলেন, নগর যুবলীগকে কল দিলে বাসায় অক্সিজেন পৌছে দেয়।
মুরাদপুরের আরেক বাসিন্দা স্বপন জানান, তার আম্মা মাজেদা বেগমের জন্য অক্সিজেনের প্রয়োজনে নগর যুবলীগকে কল দিয়ে অক্সিজেন দিয়ে যায়। এই মহামারিতে যুবলীগের সদস্যরা অক্সিজেন সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে মানুষের পাশে রয়েছে।
কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ জানান, “অক্সিজেনের প্রতিটি সিলিন্ডারের পেছনে লুকিয়ে আছে কোন পরিবারের ভালো অথবা খারাপ সংবাদের গল্প”,। তা উপলব্ধি করে আমার নিজ উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় করোনা মহামারির মধ্যে মানবতার সেবায় কাজ করছে যুবলীগের নেতা-কর্মীরা। স্বেচ্ছায় বিনামূল্যে এই অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন তারা। এছাড়া নগর যুবলীগ দাফন,মাস্ক বিতরন, ত্রান সহায়তাসহ লকডাউন বাস্তবায়নে যুবলীগেন কর্মীরা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি করোনায় সাধারণ মানুষের পাশে থাকতে।
কুমিল্লা ডেপুটি সিভিল সাজন মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এই মহামারিতে বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে মানুষের পাশে থাকলে মহামারিতে কষ্ট কিছুটা লাঘব হবে। এটা যুবলীগ একটি প্রশংসনীয় উদ্যোগ।
Leave a Reply