মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নগরীর চকবাজার ও বালুতোপা এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ কুমিল্লা তদারকি অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন।
নগরীর বালুতোপা এলাকায় ফুলবন ফুড প্রোডাক্ট বনফুলের আদলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রলোভনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা, মেয়াদ উর্ত্তীন ও অনুমোদনহীন ঔষধ রাখায় আল হাসান ফার্মেসীকে ১০ হাজার টাকা ও চকবাজারের ঢাকা ষ্টোরের পন্য আমদানী কারকের মনোগ্রাম না থাকায় অবৈধ পন্য রাখার অভিযোগে আট হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশমান স্থানে মূল্যে তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply