আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
আজ১৩/০৭/২০২১ ইং ৮ নং সাখুয়া ইউনিয়ন পরিষদের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ভি.জি.এফ চাল বিতরণ শুরু হয়েছে। উক্ত চাল বিতরণ এর উদ্ভোধন করেন ট্যাগ অফিসার মোঃ বাদশা মিয়া। সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহ মোঃ গোলাম ইয়াহিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার সাবেক ছাত্রনেতা আনোয়ার সাদত মিণ্টু,সাখুয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply