রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারপিট আহত ৩।

রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারপিট আহত ৩।


শামিম বিশ্বাস
রাজবাড়ী প্রতিনিধি :


রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাঝবাড়ি ইউনিয়নের সম্ভব্য দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারপিট আহত ৩ জন, অবশেষে থানায় মামলা।
গত শুক্রবার সন্ধ্যায় কালুখালী উপজেলার মোহনপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউছুফ মেম্বার ও তার ২ ছেলে এবং তাদের নিজেস্ব ক্যাডার বাহিনী মিলে মোঃ শহিদ মিয়া (৫০), বিল্লাল মিয়া (৪৭) উভয় পিতা মোজাহার মিয়া এবং হাসান (১৯) পিতা শহিদ মিয়া কে আহত করে।
তারই ধারাবাহিকতায় গত ১০/০৭/২০২১ ইং তারিখে মোঃ হাসান মাহমুদ (১৯) ১১ জন সহ অজ্ঞতনামা আরো ৫/৬ জনকে আসামী করে কালুখালী থানায় এজাহার দায়ের করেন।মামলা নং ০৪ ধারা-১৪৩,৩২৩,৩২৫,৩০৭, ৫০৬, ১১৪, ৩৪pc। আসামী(১) ইউসুফ মেম্বর(৫৫)পিতাঃমৃত আবুল হোসেন, (২)মিলন মোল্ল (৪৫) পিতাঃ মোহন মোল্লা, (৩)কামরুল চোর(২৬) পিতাঃ জয়নাল শেখ, (৪)ছাদেক মন্ডল(৫৫)পিতাঃমৃত চাঁদ আলী মন্ডল,(৫)রাজ্জাক শেখ(৩৫)পিতা জয়নাল শেখ, (৬)রুহুল শেখ(৩০) পিতাঃ জয়নাল শেখ,(৭) মনোয়ার মন্ডল(২২)পিতা আজিজ মন্ডল,(৮)রাসেল মোল্লা(৩০),(৯)সোহেলা মোল্লা(২৬)উভায় পিতাঃ ইউসুফ মেম্বর,(১০)মকছেদ মন্ডল(৪৮) পিতামৃত বলাই মন্ডল,(১১)মনিরুল ফকির(৩০) পিতা আলিম ফকির সর্ব সাং মোহনপুর, থানা কালুখালী,জেলা রাজবাড়ী। বাদীর এজাহারে উল্লেখ করেন যে, গত উপজেলা নির্বাচনে সময় নৌকার পক্ষে কাজ করার কারনে বিভিন্ন সময় ইউসুফ মেম্বর সহ তার বাহিনী হত্যার হুমকি দিয়ে আসছিলো। উল্লেখ্য যে, এই ইউসুফ মেম্বার ও তার দুই পুত্র রাসেল ও সোহেল আলোচিত রবিউল হত্যাকারি আসামী হয়ে জেলে হাজতে ছিলো এবং কিছুদিন পূর্বে জামিনে বের হয়ে পূনরায় আবার বাহিনী সক্রিয় করে।
বাদী আরো এজাহারে আরো উল্লেখ করেন যে, আমরা মসজিদে নামাজ পড়ে মোহনপুর বাজারস্থ আমাদের সাইকেল পার্সের দোকানের লাইট জালানোর জন্য দোকান খুলিলে দুর থেকে দাড়িয়ে থাকা ইউসুফ মেম্বর রাসেল ও সোহেল এর নির্দেশে পূর্ব পরিকল্পিত ভাবে পরিকল্পনা করিয়া আসামীরা আমাদের অকথ্য ভাষায় গালী গালাজ করে। আমার চাচা বিল্লাল মিয়া এর প্রতিবাদ করিলে আসামীরা তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং হতের আঙ্গুল ও হাত ভেঙ্গে যায়। আমার পিত শহিদুল ইসলাম চাচাকে রক্ষা করতে গেলে আসামীরা আমার বাবাকে লোহার রড হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে আমার বাবা গুরুতর আহত করে এবং হত্যার উর্দ্দেশ করে লোহার রড দিয়ে বাড়ী দিলে মাথা কেটে রক্তাত্ব হয় এবং মথায় ১০টি সেলাই লাগে। আসামীগন আমাকে লোহার রড দিয়ে বারি দিলে আমার হাত ফেটে রক্তাত্ব হয় এবং তিনটি সেলাই লাগে। বাদীর ও পিতা শহিদুল ইসলম এবং চাচা বিল্লাল মিয় উন্নত চিকিৎসার রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় মাঝবাড়ী ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য ইউসুফ মেম্বার বহুল সমালোচিত ও বিতর্কিত ব্যক্তি তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার দুই পুত্র সোহেল ও রাসেল ও রাসেল বহুল আলোচিত রবিউল হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামী। তাদেরই প্রভাব বিস্তারের উদ্দেশ্যে আজকের ঘটনা হয়েছে বলে ধারণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com