মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সুল করিম (২৫) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম এবং উপজেলার চর বৈশাখে গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জোহরের নামাজ পড়তে মুসল্লীরা মসজিদে গেলে দেখতে পায় মসজিদের ইমাম মসজিদের ফ্লোরে পড়ে আছে। মুসল্লীরা নাড়াচাড়া করলে দেখতে পায় তার ডান হাতে পোড়া দাগ রয়েছে। তখন তারা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, গত ৩৭দিন আগে তাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি জোহরের নামাজের আযান দেওয়ার জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com