মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুরে স্কুল ছাত্র রাতুল খুন

মহেশপুরে স্কুল ছাত্র রাতুল খুন

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের স্কুল ছাত্র রাতুল চৌগাছায় খুন হয়েছে। পারিবারিক ও থানা সূত্র মতে, গত ১১ই জুলাই রোববার বিকালে মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী রাতুল(১৭) কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

গত ১২ই জুলাই সোমবার সকালে পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের পাশে একটি পাটক্ষেতের মধ্যে এলাকাবাসাী তার লাশ দেখতে পেয়ে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

তথ্যমতে এই ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত রাতুলের স্বজনরা জানায়, সে এ বছর উপজেলার এম.পি.বি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। বাড়ি থেকে যাওয়ার সময় তার হাতে একটি টাচ মোবাইল ছিল।

অন্যভএকটি সূত্র জানিয়েছে,বাড়ি থেকে মহেশপুর শহরে পৌছালে রাতুলের সাথে একজনের মোবাইলে কথা হয়। এরপর সে কোটচাঁদপুরে না যেয়ে চৌগাছায় যায়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নিহত রাতুলের বাবা মহিউদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com