মো: নেজাম উদ্দীন (আদালত প্রতিবেদক, চট্টগ্রাম):
আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার তিন পলাতক আসামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ হাকিম এ নিষেধাজ্ঞা দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
নিষেধাজ্ঞা প্রাপ্ত তিন আসামী হলেন- কামরুল ইসলাম শিকদার মুছা, এহতেশামুল হক ভোলা ও খাইরুল ইসলাম কালু।
পুলিশ গত ৫ বছরেও কালুর হদিশ পায়নি। মুছা পুলিশের খাতায় পলাতক হলেও তার স্ত্রীর দাবী, ঘটনার পর মুছাকে পুলিশই ধরে নিয়ে যায়। আর ভোলা গ্রেফতার হলেও জামিনে জেল থেকে বেরিয়ে লুকিয়ে পড়েন।
২০১৬ সালের ৫জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে কুপিয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়।
সে মামলায় বাবুল আক্তার নিজেও আসামী।
Leave a Reply