মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু, ঈদে বাড়ি ফেরা মানুষের অপেক্ষা

বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু, ঈদে বাড়ি ফেরা মানুষের অপেক্ষা


গাজী তাহের লিটন: 


কোরবানির ঈদের কারণে শিথিল করা হচ্ছে চলমান লকডাউন। বুধবার মধ্যরাত থেকে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।ফলে বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল করবে। বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল করবে। এটি ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই অনুযায়ী ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত লঞ্চ চলতে পারে।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।
এদিকে ঈদ উল আযহা উপলক্ষে বাড়ি ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষা করছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com