শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জ ট্রাজেডি পরিদর্শনে গিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপি : আহত ২৫

রূপগঞ্জ ট্রাজেডি পরিদর্শনে গিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপি : আহত ২৫


নারায়ণগঞ্জ প্রতিনিধি :


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানা পরিদর্শনে এসে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এসময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ নেতাকর্মী আহত হয় বলে জানা যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার হাসেম ফুডস কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলার কর্নগোপে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভবন পরিদর্শনে আসেন। এসময় নেতাদের সাথে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন। এ নিয়ে গেটের সামনে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে বের হলে উভয় গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়েন। এতে ২৫ আহত হয় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com