আশিকুজ্জামান খান :
বান্দরবানে আর্মি পাড়ার ড্রেন নিয়ে দীর্ঘদিন হাজার হাজার পৌরসভার জনগণ ভোগান্তিতে পড়েন একটু বৃষ্টি হলে তলিয়ে যায় শত শত ঘর সে ড্রেন দখল করে নিচ্ছে কিছু অসাধু দুষ্টু লোক সেই ড্র্রেন উদ্ধার করতে সরোজমিনে ঘটনাস্থলে উপস্থিত হলেন বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এই সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন সরদার, বান্দরবান পৌরসভার ৭-৮-৯নং মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু, আর্মি পাড়া আবাসিক সোসাইটি সদস্য সচিব ইউসুফ শিকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক ড্রাইভার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব মাস্টার, শ্রমিক লীগ নেতা নুর মুহাম্মদ কালু প্রমুখ।
বান্দরবানের নগর পিতা পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সাংবাদিকদের জানান বান্দরবানে কিছু অসাধু মানুষ প্রতিনিয়ত ড্রেনের জায়গা দখল করে সেখানে ঘর নিমার্ন করে সেই ঘর ভারা দিয়ে বা সেই ড্রেনের দখলকৃত জায়গা বেশী দামে বিক্রি করে ও জায়গা বানিজ্যের মাধ্যমে আগুল ফুলে কলাগাছ বনে গেছে, দখলবাজ সে যতবড় ক্ষমতাশালি হোক ড্রেনের জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। আমরা প্রশাসন ও নদী রক্ষা কমিটির সমন্বয়ে ড্রেনের জায়গা উদ্ধার করে সঠিক ভাবে ড্রেন নিমার্ন করে পানি প্রবাহিত ওয়ার সুযোগ করে দিবো। এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
Leave a Reply