মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গরু কিনলে ছাগল ফ্রী

গরু কিনলে ছাগল ফ্রী


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

গরু কিনলে ক্রেতাকে একটি ছাগল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক গরু বিক্রেতা।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের ইব্রাহিম আলী মঙ্গলবার ৮ ফুট দৈর্ঘ ও ৬ ফুট উচ্চতার একটি সাদা বলদ বিক্রির জন্য ভূরুঙ্গামারী হাটে নিয়ে আসেন। তিনি বলদটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।
ইব্রাহিম আলী জানান ৭ মাস আগে ১ লাখ ১৩ হাজার টাকা দিয়ে তিনি ভূরুঙ্গামারী হাট থেকে বলদটি কেনেন। বলদটিকে দৈনিক সাড়ে ৩ কেজি গমের ভুসি, ২ কেজি ধানে কুড়া, দেড় কেজি কলাইয়ের ভুসি, ১ কেজি খুদ ও ২ আটি শুকনা খড় খাওয়ানো হয়। এতে মাসে ১২/১৩ হাজার টাকা খরচ হয়।
বিক্রেতার দাবি বলদটির ওজন ২০ মন। ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন। ক্রেতা ৪ লাখ টাকায় বলদটি কিনলে তাঁকে একটি ছাগল উপহার দেবেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com