সাতক্ষীরা প্রতিনিধি:
ভূমিষ্ঠ হয়েই চোখ মেলে পৃথিবীর আলো দেখলো নতুন শিশু। কিন্তু তার জন্মে খুশি হয়নি পরিবার। জন্মের পর তাকে হত্যার উদ্দেশ্য ব্রিজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো নিচে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? স্থানীয়রা শিশুটিকে জীবিত উদ্ধার করলেও তার মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। তাকে ভর্তি করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজ সংলগ্ন এলাকায় নির্মম এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে।
কুল্যা ইউপি চেয়ারম্যান আবুল বাছেত হারুন চৌধুরী জানান, আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজের নিচে ফেলে রাখা নবজাতক কন্যা শিশুটি উদ্ধার করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপির নির্দেশনা মোতাবেক ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের পরামর্শে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, গুনাকরকাটি ব্রিজের উপর থেকে ফুটফুটে নবজাতককে নদীর চরে ফেলে দেওয়া হয়েছে। অনেক উপর থেকে ফেলে দেওয়ার কারণে তার মাথা ফেটে রক্ত ক্ষরণ হচ্ছে। বাচ্চাটি এখনো জীবিত রয়েছে।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী জানান, শিশুটির সুস্থতার জন্য সব ধরণের চেষ্টা অব্যাহত আছে। কে বা কারা শিশুটিকে ব্রিজ থেকে ফেলে দিয়েছে তা জানা যায়নি। বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply