আব্দুল আলীম খান,পটুয়াখালী জেলা :
প্রতিনিধিঃপটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের ঘটনা নিয়ে বাঙালী শ্রমিক ও বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সজিব (২৫) নামের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
ভাংচুর করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের গেটের নিরাপত্তাকর্মী বক্স। মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজারের নির্মানাধীন পাওয়া প্লানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, ডিবি পুলিশ ও আর্মড পুলিশসহ ব্যাপক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় কয়েকশত বাঙালী শ্রমিকরা গেটের সম্মুখ্যে বিক্ষোভ করে।
বাঙালী শ্রমিকের অভিযোগ, শ্রমিকদের নিয়মানুযায়ী বেতন ভাতা না দিয়ে অপরিষ্কার কেন্টিনে থাকতে বাধ্য করে কর্তৃপক্ষ। এছাড়া সামান্য ত্রুটি বিচ্যুতি হলেও গুনতে হয় মোটা অংকের জরিমানা। এর প্রতিবাদ করায় শ্রমিকদের ছাটাই ঘোষনা এবং অভ্যন্তরে প্রবেশ করতে না দেয়ায় এ হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠক চলছে।
Leave a Reply