শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ এড. নয়ন

লক্ষ্মীপুরের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন সাংসদ এড. নয়ন

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী আজ মঙ্গলবার সকাল থেকে বিতরণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সদর উপজেলার ৭টি ইউনিয়নে পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় এই করোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আবার খাদ্য সামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পৃথক পৃথক আয়োজনে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমূখ।

এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতি ইউনিয়নে ৩৭৫টি পরিবারের মাঝে প্রায় ৬ হাজার প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব প্যাকেটে চাল, তেল, ডাল, চিনি, আটাসহ বিভিন্ন সামগ্রী ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com